Breaking News

দুর্ঘটনায় মারা গেলেন উদীয়মান সঙ্গীতশিল্পী, শোকের ছায়া শিল্পীমহলে

অর্বিট ডেস্ক- ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজান। গাড়িতে তিনি একাই ছিলেন। সূত্রের খবর, কর্তারপুর থেকে অমৃতসর যাচ্ছিলেন দিলজান। জান্দিয়ালা অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। চিকিতসকদের মতে, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতের দিকে দুর্ঘটনা ঘটে। জান্দিয়ালার গুরু ব্রিজের কাছে অমৃতসর-জলন্ধর জিটি রোডে দিলজানের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি প্রচণ্ড গতিতে ছিল। ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায়। সেই সময় অনন্তপুর মেলায় যাচ্ছিলেন কিছু পুণ্যার্থী। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে দিলজানকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এই সঙ্গীতশিল্পীকে মৃত বলে ঘোষণা করেন।

২০১২ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘সুর ক্ষেত্র’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন দিলজান। দুর্দান্ত গলা ও গায়কীর জন্য রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। ২ এপ্রিল তাঁর একটি নতুন গান মুক্তি পাওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা জানিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। সেই কারণেই তিনি কর্তারপুরের বাড়ি থেকে অমৃতসরে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ফলে নতুন গান মুক্তি পাওয়ার আগেই তিনি মারা গেলেন

দিলজানের স্ত্রী ও মেয়ে বর্তমান। তাঁরা কানাডায় থাকেন। শেষকৃত্যের জন্য তাঁরা ৫ এপ্রিল পঞ্জাবে আসবেন বলে জানা গিয়েছে। 

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

পানহালা দুর্গ: ইতিহাস, স্থাপত্য ও রণকৌশলের এক মহাকাব্যিক সমন্বয়

১. ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজবংশীয় বিবর্তন পানহালা দুর্গের ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো। ১১৭৮ থেকে …

error: Content is protected !!