Breaking News

রোড শো, মিটিং মিছিলে রাশ টানল কমিশন। নয়া নির্দেশিকা কমিশনের

অর্বিট ডেস্ক-রাজ্যে ষষ্ঠ দফা ভোট মেটার পরেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রোড শো, মিটিং মিছিল, সভা বন্ধ করে দিল। এমনকি বাইক সাইকেল মিছিলও করা যাবে না। তবে শর্তসাপেক্ষে দূরত্ব মেনে ৫০০ জনের মধ্যে সভা করা যাবে। ইতিমধ্যে সভা মিটিং মিছিলের জন্য যে সমস্ত আগাম অনুমতি ছিল, তা বাতিল করা হয়েছে। আজ সন্ধে ৭টা থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে কমিশন সূত্রের খবর।

গত তিন চার দিনে, লাফিয়ে লাফিয়ে বেড়ে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের হার সারা বিশ্বে রেক্রড গড়েছে। ইতিমধ্যে করোনার নতুন ঢেউ এবং ট্রিপিল স্ট্রেইন দিল্লি, মুম্বইয়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাতেও থাবা বসিয়েছে।

কয়েক দিন ধরেই প্রায় সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের কাছে দাবি জানিয়েছিল, বাকি তিন দফাতে এক দফায় করা হোক। কিন্তু সেই দাবি মানেনি কমিশন। করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টও কমিশনকে কড়া পদক্ষেপ করার কথা বলেছে। এর পরেই এমন নজির বিহীন সিদ্ধান্ত।

নজর রাখুন আসছে।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

বাগনানের খালোড় কালীবাড়ি: ইতিহাস, কিংবদন্তি ও ঝাপান উৎসবের গৌরব

হাওড়া: ইতিহাসে মোড়া এক প্রাচীন জনপদ পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হাওড়া। ইতিহাসের পাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!