অর্বিট ডেস্ক- গত কয়েকদিনে করোনা যেহারে দেশে তাণ্ডব তৈরি করেছে, তাতে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। সবচেযে বেশি সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের। সেই পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, মূল সমস্যা দেখা দিয়েছে, পরিবহণে। আর এই পরিস্থিতিতে কিছু করার জন্য উদ্যোগী হলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
তিনি জেলাশাসকে চিঠি দিয়েছেন, তাঁর সাংসদ তহবিলের টাকা থেকে অক্সিজেন প্লান্ট তৈরি হোক ও অত্যাধুনিক দুটি অ্যাম্বুলেন্স কেনা হোক। বিষয়টি যাতে দ্রুততার সঙ্গে করা হয়, সেই আবেদনও করাখেন তিনি।
চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে অক্সিজেন প্লান্ট তৈরির জন্য পি এম কেয়ার ফান্ড থেকে অর্থ বরাদ্দ করে। সেই তালিকা অনুসারে পশ্চিমবঙ্গের জন্য ৫টি প্লান্ট তৈরি হওয়ার কথা। কিন্তু তার মধ্যে একটি প্লান্টও তৈরি হয়নি।
এদিকে দেশে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ঘাটতি না থাকলেও, মূল অন্তরায় হয়ে দাঁড়ায় পরিবহণ ও পরিকাঠামো। কারণ যে কোনও ট্যাঙ্কারে লিক্যুইড অক্সিজেন নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে সেই গাড়িও বাইরে থেকে আমদানি করা হয়েছে। এখন কেন্দ্রের লক্ষ্য জেলা স্তরে অক্সিজেন সাপ্লাই পরিকাঠামো গড়ে তোলা। এ বিষয়ে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে।
Orbit News India's best updated Bengali news portal
