অর্বিট ডেস্ক- করোনার তাণ্ডব চলছে দেশে। নতুন ঢেউ নিয়ে চিন্তিত স্বাস্থ্য মহল। যেখানে নেতা থেকে প্রশাসনিক কর্তাদের গড়িমসি মনোভাব সেখানে অনন্য নজির গড়লেন শাহানাজ। নিজের পছন্দের এসইউভি গাড়ি বিক্রি করে অক্সিজেন মজুত রাখছেন। যাতে যে কারও প্রয়োজনে তিনি বিনামূল্যে দিতে পারেন।
সূত্রের খবর, অতি সম্প্রতি শাহানাজের এক নিকট আত্মীয় করোনায় আক্রান্ত হন। অক্সিজেনের অভাবে কি ভাবে তিলি তিলে প্রিয়জন মৃত্যুর দিকে চলে যায়, আর সেখানে অর্থকড়ি থাকলেও তা মূল্যহীন হয়ে ওঠে, তা তিনি নিজে চোখে দেখেছেন।
এর পরেই তিনি ঠিক করেন এই অসময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তিনি নিজের প্রিয় এসইউভি বিক্রি করে অক্সিজেন মজুত করছেন। যাতে যে কেউ আবেদন করেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়ে প্রাণ বাঁচাতে পারেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ভাইরাল হয় তাঁর ছবি। অনেকে তাঁর এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে আবার দেশের হিরো বলেও সম্বোধন করছেন।
তিনি জানিয়েছেন, বেঁচে থাকলে গাড়ি কেনার সুযোগ তিনি পাবেন। কিন্তু নিজের বিলাসের জন্য চোখের সামনে অসহায় মানুষের মৃত্যু দেখা সম্ভব নয়।
আমাদের ফেসবুক পেজ ফলো করতে এখানে ক্লিক করুন।
Orbit News India's best updated Bengali news portal
