Breaking News

থানার মধ্যেই আলাদা চেয়ার, কাশীর অদ্বিতীয় কোতওয়াল কালভৈরবের

পূর্ণেন্দু ব্যানার্জি-জানেন কি? ভারতের বুকে এমন এক থানা রয়েছে, যার প্রধান অফিসার এক অদৃশ্য শক্তি।  থানা ইনচার্জ থেকে ইন্সপেক্টর একমাত্র তিনি। পুরো জেলায় নতুন কোনও আধিকারিক মানে এসপি বা ডি এম আসুন না কেন, সেই একমাত্র থানার অদৃশ্য অফিসারের কাছে দেখা করার পর কাজ শুরু করেন।  আর এই পরম্পরা আজ থেকে নয়, চলে আসছে ব্রিটিশ আমল থেকে।

কাশী। ভারতের প্রাচীন নগরের অন্যতম কাশী। দেবাদিদেব মহাদেবের অন্যতম প্রিয় বাসস্থান কাশী। সারা বিশ্বের অন্যতম মোক্ষ নগরী কাশী। আর এই খাস নগরের  কোতয়াল একজনই কালভৈরব।

কাশী নগরের প্রত্যেক প্রাণীর কাজকর্মের যিনি হিসাবরক্ষক। আর তিনি এই দায়িত্ব পেয়েছেন স্বয়ং মহাদেবের কাছে থেকে।  কিংবদন্তি রয়েছে, কালভৈরবের ইচ্ছা বিরুদ্ধ কিছু হয় না কাশীতে। আর অন্যথা হলে, তার দুর্গতির পরিণাম হাতে নাতে মেলে।

কাশীর কোতওয়াল কালভৈরব বাবাজী

কাশী মানেই বিশ্বনাথ মন্দির। কাছেই রয়েছে কালভৈরব মন্দির। এখানে আশ্চর্যের কিছু নেই।  কালভৈরবকে অনেকেই কোতয়াল মানেন তাতেও অবাক হওয়ার কিছু নেই, কারণ লোকমান্যতা বা কিংবদন্তী বলে কথা। কিন্তু খাস থানার অন্দরে অফিসার ইনচার্জের জায়গা দখল করে থাকা কালভৈরবের ছবি যখন ধরা পড়ে তখনতো আশ্চর্য হতেই হয়।

কাশীর বিশ্বনাথ মন্দিরের মতোই বিখ্যাত কালভৈরব মন্দির। তার কাছেই রয়েছে কোতওয়ালি থানা।  থানার অফিসার ইনচার্জের পাশেই রাখা একটি চেয়ার সেখানে বিরাজ করছে কালভৈরবের একটি বাঁধানো ছবি। 

লোকমান্যতা রয়েছে, থানার দায়িত্বে যে কোনও নতুন অফিসার আসুক না কেন, চিরস্থায়ী অফিসার কিন্তু কালভৈরব।  স্বয়ং জেলাশাসক থেকে এসপি কাজে যোগ দেওয়ার পর আসেন এই থানাতে কাশীর কোতয়ালের কাছে অনুমতি নিতে।

বিস্তারিত ভিডিও দেখতে ইউটিউবের Travel Tv Bangla Subscribe করুন এবং আমাদের পরিবারে যুক্ত হয়ে যান।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

পানহালা দুর্গ: ইতিহাস, স্থাপত্য ও রণকৌশলের এক মহাকাব্যিক সমন্বয়

১. ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজবংশীয় বিবর্তন পানহালা দুর্গের ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো। ১১৭৮ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!