Breaking News

তৃণমূলকে বিপাকে ফেলতে বিজেপির নয়া কৌশল

অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা কৈলাসপুত্রের

অর্বিট ডেস্ক- প্রথম দফার ভোটের উত্তেজনার ইঙ্গিত মিলেছিল মাত্র। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের আগেই চিত্রনাট্য অনেকটাই বদলেছে। কখনও নরম, কখনও গরম আবহে সবকটি দলই বিরোধীদের আক্রমণ শানাতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর অডিও বার্তা ফাঁস থেকে শুরু করে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা।

একের পর এক বাণে তৃণমূলকে নাস্তানাবুদ করতে ব্যস্ত বিজেপি। তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানহানি মামলার নোটিশ ধরানো হয়েছে। যদিও মামলাটি করা হয়েছে ভোপাল হাইকোর্টে। কৈলাস বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীর আইনজীবী শ্রেয়রাজ সাক্সেনা জানিয়েছে, সাক্ষী ও অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে মামলার নোটিশ করা হয়েছে।

সূত্রের খবর, একটি নির্বাচনী জনসভায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দোযপাধ্যায়, ইন্দোর ৩ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অকাশকে গুন্ডা বলে অভিহিত করেছিলেন। মনে করা হচ্ছে সেই প্রেক্ষিতে এই মামলার নোটিশ।

উল্লেখ্য বিজেপি নেতাদের তরফে অভিষেকের নাম না করে, তোলাবাজ ভাইপো বলে একাধিকবার ব্যক্তি আক্রমণ করা হয়েছে। এ বিষয়ে অভিষেক বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমার নাম করে বোলার বুকের পাটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই। আমাকে যতবার আক্রমণ করেছে আমি আইনি পদক্ষেপ নিয়েছি। আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গী বহিরাগত। আমি তো নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। আমি নাম করে বলছি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীর ছেলে গুন্ডা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন”।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কালিকাপুরের ডাচ কবরস্থান: কাশিমবাজারের বুকে বিস্মৃত ওলন্দাজ ইতিহাসের শেষ চিহ্ন

বাংলার ইতিহাসে কাশিমবাজারের গুরুত্ব অপরিসীম। ১৭শ এবং ১৮শ শতাব্দীতে এটি ছিল ইউরোপীয় বণিকদের প্রধান আড়ত। …

error: Content is protected !!