অর্বিট নিউজ- চতুর্থ দফা নির্বাচন চলার মাঝেই রাজ্য রাজনীতির হাওয়া বেলাগাম হয়ে উঠছে। আর সেই হাওয়ায় মোড় ঘুরিয়ে দিল প্রশাসন্ত কিশোরের নতুন অডিও টেপ। একটি কথোপকথনে প্রকাশ পেয়েছে, এবারের নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
অডিও টেপে শোনা গিয়েছে, প্রশান্ত কিশোর স্বিকার করছেন, মোদী বাংলায় জনপ্রিয়। ভোটে ফ্যাক্ট, মোদী, মেরুকরণ ও দলিতরা। প্রায় ২৭ শতাংশ দলিত ভোট রয়েছে, যা বিজেপির দিকে। মতুয়াদের ৭৫ ভাগ ভোট বিজেপির দিকে। নীচুতলায় অনেক একনিষ্ঠ কর্মী রয়েছেন।
২০২১॥ এর বিধানসভা নির্বাচনী বৈতরণী পার করতে বিশেষ রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরকে ভাড়া করেছিল মমত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গুজব রটে প্রায় ৪৫০ কোটি টাকা দেওয়া হয়েছে তাকে। অতি সম্প্রতি প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, রাজ্যে ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ চতুর্থ দফা ভোটের মাঝেই এমন একটি অডিও টেপ রাজ্য রাজনীতিতে জল ঘোলা করে দিল।
এদিকে ট্যুইটারে প্রশান্ত কিশোর কার্যত স্বীকার করে নিলেন, অডিও টেপটি তার। তিনি জানিয়েছেন, বিজেপি তার কথাকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও বাংলার নির্বাচনে বিজেপি ১০০ আসনও পাবে না।
https://twitter.com/PrashantKishor/status/1380747672248705031
Orbit News India's best updated Bengali news portal
