অর্বিট নিউজ– নির্বাচনের আবহে যখন পারদ চড়ছে, পঞ্চম দফার ভোটের আগেই আরও একটি ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই অডিওর সত্যতা যাচাইয়ের দায় কেউ নেয়নি।
অডিওতে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের সঙ্গে। শীতলকুচির ঘটনার পরেই যে এই অডিও তা স্পষ্ট। এক মহিলা কণ্ঠে বলতে শোনা যাচ্ছে নির্বাচনের পর, মৃতদের পরিবারকে নিয়ে এফ আই আর করতে হবে। এবং আইনজীবীর সঙ্গে কথা বলে এফ আই আর করতে হবে। এসপি এবং আইসিকে ফাঁসাতে হবে।
আরও পড়ুন- ভাইরাল অডিও সত্যি, কার্যত স্বীকার করলো তৃণমূল
প্রসঙ্গত শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডের পরেই সরগরম হয় রাজ্যরাজ্যনীতি। ঘটনায় চারজন মারা যাওয়ার পরেই তাঁদের পরিবেরের সঙ্গে দেখা করার জন্য উঠে পড়ে লাগে তৃণমূল এবং সিপিএম। যদিও রণে বঙ্গ দেয় নির্বাচন কমিশন। সাফ জানিয়েছিল, শীতলকুচিতে কোনও নেতা নেত্রী প্রবেশ করতে পারবে না।
তবে অডিওতে মহিলা কণ্ঠে বলা হচ্ছে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা। অর্থাত সেদিন নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ না করলে এমনটা হওয়ার আশঙ্কা ছিল। এই অডিও ভাইরাল হওয়ার পরেই, ময়দানে নামে বিজেপি। লকেট চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই অডিও জানান। তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, এটা বিজেপির চক্রান্ত, এই অডিও তৃণমূল নেত্রীর নয়।
Orbit News India's best updated Bengali news portal
