অর্বিট ডেস্ক– শহরে ফের করোনার হানা বাড়াছে। আর এবারের পরিসংখ্যান বলছে, সংক্পুরমণের হার পুরনো সব রেকর্ডকে চুরমার করে দিয়েছে।
রাজ্যে গত ২৪ ঘণ্টার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ১ হাজার ১০৯ জন। দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে। তার জন্য কড়া পদক্ষেপ করা হয়েছে। পশ্চিমবঙ্গেও করোনার হার দ্রুত গতিত ছড়াচ্ছে। এরাজ্যে করোনা সংক্রামণ রুখতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।
দেশে ৫ রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও নির্বাচন চলছে। তবে এখানে দফা বেশি বশি হওয়ায়, নির্বাচনী প্রচার চলছে দফায় দফায়। ফলত জনসভাগুলিতে ভিড় উপচে পড়ছে। কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষিত বিধি নিষেধও মানছেন না অনেকে। ফলে করোনার বাড়বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, রাজ্যে গত কয়েক দিনে করোনা সংক্রমণের হার বেড়েছে ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ৫ জন উত্তর ২৪ পরগনার, ৩জন কলকাতার, দঃ ২৪ পরগনায় ১ ও বীরভূমে ১জন।
Orbit News India's best updated Bengali news portal
