অর্বিট ডেস্ক- করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোমবার তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করানো হয়।
সূত্রের খবর, রবিবার সন্ধে থেকে ডঃ মনমোহন সিং জ্বরে আক্রান্ত হন। তার পরেই সোমবার সকালে পরীক্ষা করানো হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইটে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিঙের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Orbit News India's best updated Bengali news portal
