হাওড়ার শিবপুরের বাসিন্দা ছিলেন রাজেন পাকড়াশি। অবসরপ্রাপ্ত কলেজের অধ্যাপক। বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণ করে ফেরেন। ইজিপ্ট, ইজরায়েল, জর্ডন। একদিন আচমকা তিনি উধাও হয়ে গেলেন। তাঁর বাড়িতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এক মহিলা। তাঁর দাবি, রাজেনবাবু তাঁকে বাড়ি বিক্রি করেছেন। এমন একটা ঘটনা অথচ পাড়ার কেউই জানতে পারলেন না। একদিন গভীর রাতে এক প্রতিবেশী দেখলেন, ওই বাড়িতেই রয়েছেন রাজেনবাবু ওই মহিলার সঙ্গে। অথচ দিনের আলোয় রাজেনবাবুকে দেখতেই পাওয়া যায় না। রহস্য কি!
Orbit News India's best updated Bengali news portal
