অর্বিট ডেস্ক- লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসাপাতালমুখী হচ্ছেন বহু মানুষ। কমছে বেড়ে সংখ্যা, সেই সঙ্গে অপ্রতুল হচ্ছে অক্সিজেন। সংকট কাটাতে দেরিতে হলেও, পদক্ষেপ করলো কেন্দ্র কেন্দ্র। জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ দফা নির্দেশিকা জারি করেছে কেন্দ্র
সাত দফা নির্দেশিকা
১। চিকিৎসার জন্য ব্য়বহৃত অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে, রাজ্য এবং পরিবহন সংস্থার মধ্যে কোনও বিধিনিষেধ আরোপ করা হবে না। অক্সিজেন বহনকারী যানগুলিকে নিখরচায় আন্তঃরাষ্ট্রীয় যাতায়াতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
২। রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলিতে অক্সিজেনের জোগান দেওয়ার জন্য়, অক্সিজেন প্রস্তুতকারক সংস্থা ও সরবরাহকারীদের মধ্য়ে কোনও নিষেধাজ্ঞা রাখা হচ্ছে না।
৩। শহরের মধ্য়ে অক্সিজেনবাহী যান চলাচলের ক্ষেত্রে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না। এছাড়া কোনও বাধা ছাড়াই আন্তঃনগর সরবরাহ সক্ষম করতে হবে।
৪। কোনও কর্তৃপক্ষ কোনও জেলা বা অঞ্চল বিশেষে নির্দিষ্ট অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন পরিবাহী যানবাহন নিযোগ করবে না।
৫। দেশের ৯টি শিল্প বাদে, বাণিজ্য়িক কারণে ব্য়বহৃত অক্সিজেন সরবরাহ ২২ এপ্রিল পর্যন্ত শিল্পক্ষেত্রে বন্ধ থাকবে।
৬। রাজ্য়/কেন্দ্রশাসিত অঞ্চলে কঠোর ভাবে EG- 11 দ্বারা প্রস্তুত অক্সিজেন সময়-সময়ে সংশোধিত করতে হবে।
৭। জেলাশাসক/ ডেপুটি কমিশনার ও পুলিশের এসপি/ পুলিশের ডিসি ব্য়ক্তিগত ভাবে দায়বদ্ধ থাকবে এই নির্দেশিকা কার্যকর করার জন্য়
নিরপেক্ষ সমস্ত খবরের আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
Orbit News India's best updated Bengali news portal
