Breaking News

প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা, বিদেশী মেডিক্যাল জার্নালের

অর্বিট নিউজ- করোনা মোকাবিলার পরিবর্তে ট্যুইট মুছতে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী। ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছে, ল্যানসেট নামে একটি বিদেশী মেডিক্যাল জার্নাল। জার্নালের সম্পাদকদের দাবি, করোনাকে বাগে আনতে যখন সারা বিশ্ব উঠে পড়ে লাগছে, তখন, সমালোচনাকে দমন করতে উদ্যোগী হয়েছিলেন নরেন্দ্র মোদী।

দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনকে (The Institute for Health Metrics and Evaluation) উদ্ধৃত করে ওই সম্পাদকীয়তে দাবি করা হয়েছে,”১ অগাস্টের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হতে পারে ১০ লক্ষ মানুষের। এই পরিসংখ্যান বাস্তবে মিলে গেলে দায়ী থাকবে মোদী সরকার। এটা সরকারের ডেকে আনা জাতীয় বিপর্যয়।” 

কেন সরকার দায়ী? তার ব্যাখ্যাও দিয়েছে জার্নালের সম্পাদকমণ্ডলী। নির্বাচনী প্রচার, কুম্ভ মেলার উদাহরণ টেনে মেডিক্যাল জার্নালের দাবি, ম্যাসিভ স্প্রেডারের ঝুঁকি থাকা সত্ত্বেও গোটা দেশ থেকে লক্ষাধিক মানুষের জমায়েতের ছাড়পত্র দেওয়া হয়েছে  ধর্মীয় অনুষ্ঠানে। একইসঙ্গে প্রচুর লোককে নিয়ে চলেছে নির্বাচনী সভা। আক্ষরিকঅর্থে কোভিড প্রশমনের জন্য কোনও পদক্ষেপই করা হয়নি। 

কোভিড মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি জার্নালের। দাবি করা হয়েছে ”ভারত থেকে যে ছবি আসছে, তা চোখে দেখা যাচ্ছে না। হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। স্বাস্থ্য কর্মীরা ক্লান্ত, সংক্রামিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্সিজেন, হাসপাতাল শয্যা ও অন্যান্য পথ্য চেয়ে ভাসিয়ে দিচ্ছেন মরিয়া সাধারণ মানুষ। অথচ কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আগে মার্চে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভারতে কোভিড শেষ।”   

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

পানহালা দুর্গ: ইতিহাস, স্থাপত্য ও রণকৌশলের এক মহাকাব্যিক সমন্বয়

১. ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজবংশীয় বিবর্তন পানহালা দুর্গের ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো। ১১৭৮ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!