অর্বিট ডেস্ক-২৬ শে নভেম্বর (NOVEMBER) থেকে বেড়েছে এয়ারটেলের (AIRTEL) প্রিপেড রিচার্জের মূল্য। তার দেখাদেখি ভোডাফোন আইডিয়া বাড়িয়েছে প্রিপেড রিচার্জ (PREPAID) এর মূল্য। এবার সেই পথে হেঁটে এক ধাক্কায় প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিযল রিলায়েন্স জিও (RELIANCE JIO)।
সূত্রের খবর, ১ ডিসেম্বর (DECEMBER) থেকে রিচার্জের জন্য বাড়তি গ্যাঁটের কড়ি গুনতে হবে জিও গ্রাহকদের। এই ঘোষণা শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের উদ্দেশ্যে। এর ফলে মাথায় হাত পড়েছে কোটি কোটি জিও প্রিপেড গ্রাহকের
কত টাকা বেড়েছে? গত ২৮ শে নভেম্বর জিওর পক্ষ থেকে এই প্রিপেড রিচার্জ এর দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে, ২০ শতাংশ করে সমস্ত প্ল্যানের (PLAN) দাম বাড়ছে। ৭৫ টাকার প্ল্যান টি বেড়ে হচ্ছে ৯১ টাকা। এই অফারে ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, পঞ্চাশটি মেসেজ, এবং ৩ জিবি ডেটা মিলবে। এছাড়াও ১৪৯ টাকার রিচার্জ হচ্ছে ১৭৯ টাকা। এর মেয়াদ থাকবে ২৮ দিন। ১৯৯ টাকার যে প্ল্যানটি ২৮ দিনের বৈধতা ছিল তার জন্য এখন খরচ পড়বে ২৩৯ টাকা। ৫৬ দিনের বৈধতা বিশিষ্ট যে অফারটির দাম ছিল ৪৪৪ টাকা, সেই অফারটির দাম হচ্ছে ৫৩৩ টাকা। জিও বার্ষিক প্ল্যানের দাম 2২৮৭৯ টাকা করা হয়েছে। ডেটা অ্যাড অন প্ল্যানেরও দামও অনেকটা বাড়িয়ে দিচ্ছে জিও।

আগে ৬ জিবি ডেটা টপ আপের জন্য লাগতো ৫১ টাকা, এখন সেই রিচার্জ বেড়ে হচ্ছে ৬১ টাকা। ১২ জিবি ডেটা মিলতো ১০১ টাকায়, যা বেড়ে হচ্ছে ১২১ টাকা। ২৫১ টাকায় পাওয়া যেতো ৫০ জিবি ডেটা, সেই রিচার্জ এখন বেড়ে হচ্ছে ৩০১ টাকা। ২৫% রিচার্জ বাড়িয়ে দিয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া । অবশেষে একই পথ নিয়েছে জিও
Orbit News India's best updated Bengali news portal

